×

সারাদেশ

স্মার্ট সিটি হবে চট্টগ্রাম: মেয়র রেজাউল করিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১১:১৪ এএম

স্মার্ট সিটি হবে চট্টগ্রাম: মেয়র রেজাউল করিম

ছবি: চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এ জন্য আগে চসিকের নাগরিক সেবাসমূহকে অটোমেশন করার কাজ চলছে। ভবিষ্যতে গৃহকর প্রদানসহ সব ধরনের সেবা ডিজিটাল মাধ্যমে নিতে পারবেন নাগরিকরা। এজন্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি ও প্রশিক্ষণে জোর দিচ্ছি।

মঙ্গলবার চসিক অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সফটওয়্যারের মাধ্যমে স্মার্ট নগর সেবা সংক্রান্ত একটি পরিকল্পনা উপস্থাপন করেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, কাউন্সিলর মো. আবদুস সালাম, মোহাম্মদ কাজী নুরুল আমিন, মো. ইলিয়াস, রুমকি সেনগুপ্তসহ চসিকের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ।

এর আগে চট্টগ্রামের অযান্ত্রিক যানবাহনের কিউআর কোড সম্বলিত ডিজিটাল লাইসেন্স প্লেট প্রদান ও ব্যাংকের মাধ্যমে অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স ফি নেয়ার বিষয়ে চসিকের সঙ্গে ওয়ান ব্যাংক ও কেমিস্ট সিজিডি কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

এর আগে সকালে চসিক অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক পরিচালিত তিনটি স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে শিক্ষাখাতে সংস্কারের জন্য পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেধাবী শিক্ষক নিয়োগ দিয়ে নিয়োগকৃত শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার ঘোষণা দেন মেয়র।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য লড়ছেন তা বাস্তবায়নে চসিকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে স্মার্ট করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App