×

সারাদেশ

গোমস্তাপুরে যান্ত্রিকীকরণের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১১:৫৮ এএম

গোমস্তাপুরে যান্ত্রিকীকরণের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন

ছবি: গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

গোমস্তাপুরে যান্ত্রিকীকরণের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন

ছবি: গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

মুজিব বর্ষের অঙ্গীকার কৃষিই সমৃদ্ধি কৃষি হবে দুর্বার এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২-২০২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয়ে ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ১০টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রহনপুর নওদা মিশন (ষাড়ব্রুজ) মাঠে এই ধান কর্তনের উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

[caption id="attachment_431262" align="alignnone" width="1280"] ছবি: গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি[/caption]

এতে সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানভীর আহমেদ সরকার। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ফিরোজ আলি, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সেরাজুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আব্দুর রাজ্জাক, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব ও সমলয়ের সভাপতি মো. সাইদুর রহমান প্রমুখ।

পরে প্রধান অতিথি আধুনিক কম্বাইন হারভেস্টার যান্ত্রিক মেশিনের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App