×

সারাদেশ

সরিষাবাড়ীতে অটোচালক হত্যা: গ্রেপ্তার ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৩:৩৫ পিএম

সরিষাবাড়ীতে অটোচালক হত্যা: গ্রেপ্তার ৫

ছবি: মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে অটোচালক মনি হত্যা মামলার ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৭ মে) বিকেলে র‍্যাব ১৪ ময়মনসিংহ সিনিয়র সহকারী পরিচালক অপারেশন ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সরিষাবাড়ী, মধুপুর ও জামালপুরে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রকিবুল ইসলাম (১৯), আব্দুর রহিম (২২), ফারুক হোসেন (৩৭), শফিকুল ইসলাম (৩২) ও ফরমান আলী (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ব্রিজের পাশে বেগুনক্ষেত থেকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামের অটোচালক কিশোর মনির মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত কিশোরকে কেউ চিনতে না পারার কারণে ফেসবুকে ছবি দেয় পুলিশ। তা দেখে বড় ভাই রবিন মধুপুর থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেন।

র‍্যাব ১৪ ময়মনসিংহ সিনিয়র সহকারী পরিচালক অপারেশন ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২২ এপ্রিল ৩টার দিকে আসামি রকিবুল ইসলাম সরিষাবাড়ীর রুদ্র বয়ড়া থেকে অটোচালক মনিকে জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করেন। এর মধ্যে রকিবুল আরেক আসামি শফিকুলকে অটোরিকশায় ওঠায় এবং তারা দুজন ঘোরাঘুরির জন্য টাঙ্গাইলের ধনবাড়ীর দিকে রওনা করেন। পথি মধ্যে চা-পান করার বাহানায় অপর আসামি রহিম ও ফারুকের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা মোটরসাইকেল যোগে অটেরিকশার কাছাকাছি চলে আসেন।

পরে অটোচালক মনি আসামি রহিমকে চিনতে পারেন। এ সময় ভয় পেয়ে শফিকুল, রহিম ও ফারুক প্রথমে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের গোলাবাড়ি ব্রিজের পাশে বেগুনক্ষেতে ফেলে রেখে যান। এরপর রকিবুল ভুক্তভোগীর অটোরিকশাটি নিয়ে ফরমান সর্দারের নিকট ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেন।

পরে এ ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন র‌্যাবের একটি দল জেলার সরিষাবাড়ির বয়ড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App