×

সারাদেশ

তিতাসে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের র‍্যালী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৪:৫১ পিএম

তিতাসে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের র‍্যালী

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার তিতাসে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) বেলা ১১টায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক হয়ে থানা গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় যুবলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মুকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন, জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, যুবলীগ নেতা সুমন আহমেদ, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল, উপজেলা তাঁতী লীগের সভাপতি ও যুবলীগের সদস্য রেজাউল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের কয়েক শতাধিক সিনিয়র নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ৪২ বছর আগে আজকের এই দিনে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে তার দেশে ফেরার এই দিনটিতে (১৯৮১ সালের ১৭ মে) লাখো মানুষ তাকে স্বাগত জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App