×

সারাদেশ

হাটহাজারীতে বাস ও মাইক্রোবাস সংর্ঘষে আহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৪:৫৩ পিএম

হাটহাজারীতে বাস ও মাইক্রোবাস সংর্ঘষে আহত ২০

ছবি: বাবলু দাশ, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও মাইক্রোবাস সংর্ঘষে চালকসহ ২০ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯ টার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বালুরটাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি বাস (চট্টমেট্রো-জ ১১-১৫৪৭) ফটিকছড়ি থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌছলে বিপরীতে দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (চট্টমেট্রো-জ ১১-৬৬৭৭) সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মাইক্রোবাস চালক গাড়ির ভিতরে আটকে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে চালকে আহতাবস্থায় উদ্ধার করে। সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করে।

আহতরা হলেন, জাহেদ ( ২৩), শাহিদুল (১৩), পংকজ (৪০), নুর জাহান (৫৫), বাহাদুর (৩৮) নিহা (৬) ও জসিম (৩০), অন্যান্য আহতদের বিভিন্ন স্থানীয় চিকিৎসা সেবা দেওয়া হয়।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুল রহমান সড়ক দুর্ঘটনার কথা গণামাধ্যম নিশ্চিত করেন। তাছাড়া দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে বলে তিনি জানান।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকে থাকা মাইক্রোবাসের চালককে উদ্ধারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে তার আঘাত গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App