×

সারাদেশ

কাউখালীতে ফেরি গ্যাংওয়ে ধসে সড়ক যোগাযোগ বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৭:১৮ পিএম

কাউখালীতে ফেরি গ্যাংওয়ে ধসে সড়ক যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

পিরোজপুর-স্বরূপকাঠী সড়কের কাউখালী আমরাজুড়ী ফেরি সন্ধ্যার ভাঙনে গ্যাংওয়ে দেবে যাওয়ায় বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, সন্ধ্যা নদীর মোহনায় আমরাজুড়ী ফেরীঘাট অবস্থিত। পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠী যোগাযোগের একমাত্র মাধ্যম এই ফেরি। দীর্ঘদিন যাবৎ ফেরীঘাট এলাকায় একের পর এক ভাঙনের কবলে বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন রোধে সরকারিভাবে জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ করা যায়নি। সকাল থেকে ফেরির গ্যাংওয়ে দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন রয়েছে কাউখালী-স্বরূপকাঠী।

এব্যাপারে ফেরীর ইজারাদার আকবর হোসেন দুলাল জানান, ফেরি বিভাগের লোকজন মেরামতের কাজ করছে। মেরামত হয়ে গেলে ফেরি আবার আবার চালু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App