×

সারাদেশ

জাহাঙ্গীর নাটকের মাস্টার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১০:১৩ পিএম

জাহাঙ্গীর নাটকের মাস্টার

ছবি: সংগৃহীত

গাজীপুরের সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খান বলেছেন, ‘জাহাঙ্গীর নাটকের মাস্টার। সে সব সময় এ ধরনের নাটক করে। এটাও এরই অংশ।’

শুক্রবার (১৯ মে) টঙ্গী বাজার বড় মসজিদে জুমার নামাজ শেষে ‘গাজীপুরের সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের জনসংযোগে হামলার অভিযোগ’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হামলায় জায়েদা খাতুনের গণসংযোগে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয় অভিযোগের বিষয়ে আজমত উল্লা খান সাংবাদিকদের বলেন, ‘দিজ অল আর ফেকস। আমি একজন ভদ্রমহিলা (জায়েদা খাতুন) সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। আপনারা সংবাদকর্মী। শুধু বলব, আপনারা ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন প্রকৃত ঘটনা কী। সে সব সময় নাটকের মাস্টার।’

আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, ‘আপনারা কি দেখেছেন, কোথাও সে (জাহাঙ্গীর) বাধাগ্রস্ত হয়েছে। দল তাঁকে বহিষ্কার করেছে। এসব নিয়ে তিনি একবার একে দোষারোপ করেন, একবার ওকে দোষারোপ করেন। মন্ত্রণালয় তাঁকে সুনির্দিষ্ট কারণে সাসপেন্ড (বহিষ্কার) করেছে। এটার জন্যও তিনি আমাকে দোষারোপ করেছেন। আবার নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করেছেন, সেখানেও তিনি একে-ওকে দোষারোপ করেছেন। সুতরাং তাঁর বিষয়ে বলার কিছু নাই।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর পূর্ব গোপালপুর এলাকায় জায়েদা খাতুনের জনসংযোগের সময় হামলার ঘটনা ঘটে। এ সময় গণসংযোগে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় তার চারকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে গাজীপুরের ছয়দানা এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীর আলম। সেখানে তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় আজমত উল্লা খান ও তাঁর লোকজন জড়িত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App