×

সারাদেশ

পুঠিয়ায় ভ্যান চালককে গলা কেটে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৩:৩৮ পিএম

পুঠিয়ায় ভ্যান চালককে গলা কেটে হত্যা

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় কুদ্দুস আলী ওরফে কালু (৩৫) নামের এক চার্জার ভ্যানচালককে হাতপা বেঁধে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভ্যানযাত্রী সবজি বিক্রেতা আব্দুল আওয়ালের (৫৫) সাথে থাকা টাকা-পয়সা কেড়ে নিয়ে প্রাণ ভিক্ষা পেয়েছেন।

নিহত ভ্যানচালক কালু চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার আব্দুল ওহেদ আলীর ছেলে। অপরদিকে সবজি বিক্রেতা আওয়ালের বাড়ি পুঠিয়া সদরের কান্দ্রা গ্রামে।

রবিবার (২১ মে) ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলা জিউপাড়া ইউনিয়নে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া ঢালান নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

সকালে মহাসড়কে পাশ দিয়ে লোকজন হাঁটাহাঁটি করার সময় মানুষের কান্নার আওয়াজ শুনতে পায়। পরে সেখানে গিয়ে একজনকে জবাই করা ও অপর একজনের হাতপা বাঁধা অবস্থা দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাণে বেঁচে যাওয়া সবজি বিক্রেতা আব্দুল আওয়াল বলেন, তিনি পুঠিয়া রাজবাড়ি বাজারে সবজির ব্যবসা করেন। প্রতিদিন ভোরে বিভিন্ন বাজার থেকে সবজি কিনে আনেন। প্রতিনিনের ন্যায় ভ্যানচালক কালুকে নিয়ে ভোরে নাটোর তেবাড়িয়া হাটে যাচ্ছিলেন। পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছালে তিনজন অপরিচিত লোক তাদের ভ্যানের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের দুজনকে ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যায়। এরপর কালুর কাছে ভ্যানে চাবি চাইলে সে চাবি দূরে ছুঁড়ে ফেলে দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে কালুর চোখ হাত পা বেঁধে ফেলে। এরপর ছুরি দিয়ে তাকে জবাই করে। তারা আমার কাছে থাকা ৪ হাজার ৫০০ টাকা নিয়ে নেয়। এ সময় আমি কান্নাকাটি শুরু করলে তারা আমার প্রাণ ভিক্ষা দিয়ে হাতপা বেঁধে রেখে চলে যায়।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল হাসান, থানার ওসি ফারুক হোসেন, সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থার তদন্তকারী দল ঘটনাস্থল পরির্দশন করেছেন।

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাটি লোমহর্ষক। ঘটনাস্থলে ছুরি পড়ে থাকতে দেখা গেছে। আলামত উদ্ধারে সিআইডিকে ডাকা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হবে। অপরদিকে অভিযুক্তদের সনাক্তে সবজি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এ কর্মকর্তা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App