×

সারাদেশ

চাকরির পেছনে না ছুটে দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ১০:০৩ পিএম

চাকরির পেছনে না ছুটে দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে

ছবি: ভোরের কাগজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম শুরু করেন। আইসিটি সেক্টর উন্নয়নের মাধ্যমে নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের যাত্রায় বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি।

রবিবার (২১ মে) দুপুরের দিকে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইসিটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ এর প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ ধরনের স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন সম্ভাবনার নবদিগন্ত উন্মোচন করবে উল্লেখ করে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, শুধু চাকরির পেছনে না দৌড়ে দক্ষ মানবসম্পদে নিজেদের পরিনত করতে হবে। আজকের এই মেলায় ২৩টি স্টল রয়েছে। যাদের মূল চাওয়াই হচ্ছে চারঘাট ও বাঘার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান তৈরি করা। যারা এই মেলায় চাকরি পাবেন না, তাদেরও বিভিন্ন ধরণের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা ও কাজের সুয়োগ তৈরি করে দেয়া। অনেকেই আজ আইসিটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে লাখ লাখ টাকা আয় করছে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয় উল্লেখ করে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের আজকের উন্নয়নের পেছনের সবচেয়ে বড় ক্ষেত্র আইসিটি। আইসিটি ক্ষেত্রে নীরব বিপ্লব ঘটেছে। বর্তমানে এই খাত থেকে বাংলাদেশের আয় ১৫০০ কোটি পলার। এর পেছনের কারিগর সজীব ওয়াজেদ জয়। আমাদের লক্ষ্য, আগামী ২০২৫ সালের মধ্যে ১০ লাখ ফ্রিল্যান্সার তৈরি করা।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সজীব ওয়াজেদ জয় নিরলস কাজ করে যাচ্ছেন ও ২০৪১ সালের মধ্যে তিনি দেশকে উন্নত ও স্মার্ট এবং জনগণকে তথ্য-প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন।

এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন প্রমুখ। সব শেষে ২০ জন স্মার্ট নারীর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App