×

সারাদেশ

ধর্মপাশায় বজ্রপাতে স্কুল শিক্ষার্থী নিহত, আহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০২:২৪ পিএম

ধর্মপাশায় বজ্রপাতে স্কুল শিক্ষার্থী নিহত, আহত ৩

ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি ও ধর্মপাশা প্রতিনিধি

সুনাগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বরইয়া নদীর শীমেরখাল এলাকায় বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময়ে কালাচাঁন (৬৫) ও কাসেম (৫২) নামে আরো দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনা এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের আলীম উদ্দিনের ছেলে ও জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। কালাচাঁন ও কাসেমও বাদেহরিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে ওমর ফারুকসহ কয়েকজন বাদেহরিপুর থেকে নৌকায় করে ধান বিক্রির জন্য মধ্যনগর বাজারে নিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে নৌকাটি বরইয়া নদীর শীমেরখাল নামক এলাকায় গেলে আকস্মিক বজ্রপাত হলে ওমর ফারুক পানিতে পড়ে নিখোঁজ হয়। এ সময় কালাচাঁন ও কাসেম গুরুতর আহত হয়। পরে সকাল ১১টার দিকে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন নদীতে জাল ফেলে ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App