×

সারাদেশ

ফটিকছড়িতে সৎমাকে কুপিয়ে জখম করছে সন্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৩:১৫ পিএম

ফটিকছড়িতে সৎমাকে কুপিয়ে জখম করছে সন্তান

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে সৎমা সেলিনা আকতারকে কুপিয়ে জখম করছে সন্তান। সোমবার (২২ মে) রাত ৯ টার দিকে ফটিকছড়ি পৌরসভার করোনেশন উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে।

সৎ মা সেলিনা পৌর এলাকার ১ নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া কামরাঙ্গা পাড়া এলাকার হাসানুল বশরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানাযায়, হাসানুল বশরের দ্বিতীয় স্ত্রীর সন্তান আনিস তার সৎ মাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনার পরপর রক্তাক্ত অবস্থায় সেলিনা আকতারকে পরিবারের লোকজন ও এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থা বেগতিক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তিনি চমেক হাসপাতালের পঞ্চম তলার ২৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন থাকলেও অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল আলম বলেন, বিষয়টা গত রাতে শুনেছি তবে কি কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App