×

সারাদেশ

মদনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৩:২৮ পিএম

মদনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে জয়নাল আবেদীন (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। তিনি উপজেলার বাগজান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন মঙ্গলবার (২৩ মে) সকালে বাড়ির সামনের বিলে মাছ ধরতে যায়। এ সময় হালকা বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাত ঘটে। এতে জয়নাল আবেদিন আহত হয়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া জানান, মঙ্গলবার সকালে বজ্রপাতে জয়নাল আবেদিন নামে এক কৃষক মারা গেছেন। এমন খবর পেয়ে আমি তার গ্রামের বাড়ি যাই এবং পরিবারের খোঁজ খবর নেই। প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদেরকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App