×

সারাদেশ

ভোট দিলেন জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ১১:১৭ এএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে জয়দেবপুরের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন মেয়র প্রার্থী জায়েদা খাতুন। এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে বহিস্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

ভোট দেয়া শেষে জায়েদা খাতুন বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু। অনেক জায়গায় আমাদের এজেন্টকে বের করে দেয়া হয়েছে, ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। কিছু কিছু কেন্দ্রে এরই মধ্যে আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তবে ভয়-ভীতি দেখিয়ে লাভ হবে না। মাঠে নেমেছি শেষ পর্যন্ত মাঠে থাকব। আমি বিশ্বাস করি, প্রশাসন গাজীপুরবাসীকে একটি সুষ্ঠু ভোট উপহার দেবে। শেষ পর্যন্ত ভোট সুষ্ঠু হলে আমাদের বিজয় নিশ্চিত।

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান সকাল ৮টা ৫৫ মিনিটে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App