×

সারাদেশ

ফুলপুরে বিদ্যুতের মিটার চোর গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৮:১৬ পিএম

ফুলপুরে বিদ্যুতের মিটার চোর গ্রেপ্তার

ছবি: মো. আবু রায়হান, ফুলপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুতের মিটার চুরি করে অভিনব কায়দায় অর্থ আদায়কারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার ও ১৪টি মিটার উদ্ধার করেছে ফুলপুর থানার পুলিশ।

রবিবার (২৮ মে) ফুলপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৭ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে ফুলপুর উপজেলার বিভিন্ন গ্রামের পল্লী বিদ্যুৎ সংযোগ লাইনের মিটার চুরি হয়ে আসছিলো। মিটার চুরি করে চোরচক্র মিটায় জায়গায় মোবাইল নম্বরসহ একটি চিরকুট রেখে যায়। মোবাইল নম্বরে যোগাযোগ করলে চোরচক্র টাকার বিনিময়ে মিটার ফেরত দিবে বলে জানায়। ইতোমধ্যে টাকার বিনিময়ে দুইজনের মিটার ফেরত দেয়। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ফুলপুর জোনাল অফিসের পক্ষ থেকে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে ফুলপুর থানার এসআই মোফাখখির উদ্দিন তথ্য প্রযুক্তির মাধ্যমে গত শনিবার গাজীপুর জেলার জিএমপি গাছা থানার কলমেশ্বর গ্রামের ভাড়া বাসা থেকে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে ফুলপুর এলাকা থেকে ২ লক্ষ ৫৯ হাজার টাকা মূল্যের ১৪টি মিটার ও ৮টি মোবাইল সেট উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের একজন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চাড়িয়া মধ্যপাড়া গ্রামের দেলবার ফকিরের ছেলে বাকিরুল ইসলাম ওরফে রাকিব (২৮) ও অপর জন নরসিংদী জেলার মনোহরদী থানার কাহেতের গাঁও গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে নবী হোসেন ওরফে নবীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App