×

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান বসতঘরে, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১১:২৮ এএম

নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান বসতঘরে, নিহত ২

ফাইল ছবি

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ঘরের ভিতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে ঘুমিয়ে থাকা ফুলুরাণী (৩৫) নামে এক গৃহবধূ ও তার মেয়ে রাধিকা রাণী (১৫) নিহত হয়েছেন।

আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় মেয়েটির বাবা গনেশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার ভোর রাতে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাজারের উত্তর পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জামালপুরগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- ট-২০-৯৬৮৯) ভোর রাত সাড়ে চারটার দিকে নল্যাবাজার পৌঁছে।

বাজার অতিক্রম করার পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে (পূর্ব পাশ) গনেশের বাড়িতে ঢুকে যায়। এ সময় এটি খাটে ঘুমিয়ে থাকা মা, মেয়ে ও বাবাকে চাপা দেয়।

খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলে হাসাপাতালে প্রেরণ করা হয়। ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App