×

সারাদেশ

কোম্পানিগঞ্জে আম পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১২:২০ এএম

কোম্পানিগঞ্জে আম পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ ইফাজ (১৩) উপজেরার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শফিকুল আলম শহীদের নতুন বাড়ির মোহাম্মদ সোহেলের ছেলে। সে স্থানীয় আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার (৩০ মে) বিকেলের দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে একই দিন রাত সাড়ে আটটার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তার মৃত্যুর হয়।

চরহাজারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এজেডএম মহিউদ্দিন সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেলে স্কুল থেকে ফেরার পর ইফাজ নিজেদের গাছে আম পাড়তে উঠে। ওই সময় অসাবধানবশত আম পাড়ার সময় হঠাৎ গাছ থেকে নিচে পড়ে সে মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় সে মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, তিনি এ ঘটনা শোনেননি তবে খোঁজখবর নিয়ে জানাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ, সর্বোচ্চ কত ডলার

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ, সর্বোচ্চ কত ডলার

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

প্রতিমন্ত্রীর প্রশ্ন হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

যৌন উত্তেজক হালুয়া বিক্রি, তারপর যা হলো...

যৌন উত্তেজক হালুয়া বিক্রি, তারপর যা হলো...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App