×

সারাদেশ

বন গবেষণা ইনস্টিটিউট পরিচালকের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৯:১১ পিএম

বন গবেষণা ইনস্টিটিউট পরিচালকের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডে দণ্ডিত ‘সালাহউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না’ বলে মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন। আদালত অভিযোগ গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে আগামী ২৩ জুলাই প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ মে ও ২৮ মার্চ দুটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের একটি শিরোনাম ছিল ‘সাকা চৌধুরী কখনো যুদ্ধাপরাধী ছিল না: ড. রফিকুল হায়দার’ এবং আরেকটির শিরোনাম ছিল ‘যুদ্ধাপরাধীদের নিরপরাধ দাবি করে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের বক্তব্য’।

ড. রফিকুল হায়দার বিএফআরআই’র কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিরপরাধ বলে দাবি করেছেন। তার বক্তব্যের ৪৪ সেকেন্ডের একটি অডিও ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়।

অডিওতে বাদী শুনতে পান, ‘সালাউদ্দিন কাদের যুদ্ধাপরাধী ছিল না। ভালো মানুষ ছিল। তার এলাকায় খবর নাও। তার একটাই দোষ-হাসিনাকে আঘাত করেছে সংসদে দাঁড়িয়ে।’

এজাহারে আরো বলা হয়, রফিকুল হায়দার একজন দায়িত্বশীল ব্যক্তি হয়েও যে মন্তব্য করেছেন সেটা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি বিচার বিভাগ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিল না’ বলে মন্তব্য করেছেন বন গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার। এই অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আদালত শুনানি শেষে অভিযোগ গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে ২৩ জুলাই প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App