×

সারাদেশ

আটপাড়ায় ইজিবাইকের ধাক্কায় শিশুর প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১০:৪২ পিএম

আটপাড়ায় ইজিবাইকের ধাক্কায় শিশুর প্রাণহানি

ছবি: আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় সাউদা মণি (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অটোরিকশাসহ চালককে আটক করেছে পুলিশ।

নিহত সাউদা মণি উপজেলার দৌলতপুর গ্রামের সুলতু মিয়ার মেয়ে। অটোরিকশাচালক সাব্বির মিয়ার (১৯) বাড়ি জেলার বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামে বাড়ি।

দৌলতপুর গ্রামের প্রত্যক্ষদর্শী নন্দন মিয়া ও আলীম উদ্দিন জানান, আজ বিকেলে বাড়ির সামনে সড়কের পাশ দিয়ে হাঁটছিল সাউদা। এ সময় পেছন থেকে উল্টো পথে এসে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে সাউদা মারা যায়।

অটোরিকশা ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সাব্বির। স্থানীয় লোকজন তাঁকে আটক করে। পরে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাসহ সাব্বিরকে আটক করে থানায় আনে বলে জানান এলাকাবাসী।

আটপাড়া থানার সুত্রে জানা গেছে, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শক (তদন্ত) আ. রহিম। তিনি বলেন, অটোরিকশাসহ চালক সাব্বিরকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App