×

সারাদেশ

দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০২:৩৯ পিএম

দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে পালংখালীর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ই/১৪ এবং ১৫ ব্লকের মাঝামাঝি পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মো. রেজোয়ান (২৫) ওই ক্যাম্পের এফ/৬ ব্লকের ১১৯ নং শেল্টারের হাসু মিয়ার পুত্র। আহত যুবক একই ক্যাম্পের ই/৮ ব্লকের ৭৮৫ শেল্টারের মো. নিজামের পুত্র আয়াস (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়নের) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ছৈয়দ হারুনুর রশীদ।

স্থানীয়দের বরাত দিয়ে দিনি জানান, শুক্রবার ভোরে ওই রোহিঙ্গা ক্যাম্পে ১০-১২ জন আরসা সন্ত্রাসী দুইজন রোহিঙ্গাকে লক্ষ্য করে ০৮-১০ রাউন্ড গুলি করে। গোলাগুলির খবর শুনে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেজোয়ানকে মৃত ঘোষণা করেন এবং অপর গুলিবিদ্ধ যুবক চিকিৎসাধীন অবস্থায় আছে।

তিনি আরও বলেন, “কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৮ এপিবিএনের সদস্যরা উপস্থিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন কাজ করছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App