×

সারাদেশ

৩ শিক্ষককে ১৭ লক্ষাধিক টাকা ফেরৎ দিতে নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ১১:৫১ এএম

৩ শিক্ষককে ১৭ লক্ষাধিক টাকা ফেরৎ দিতে নির্দেশ

ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩ জন শিক্ষককে জাল সনদে চাকরি করার অপরাধে ১৭ লাখ ৬৪ হাজর৭৫০ টাকা সরকারি কোষাগারে ফেরৎ দেবার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব (আভ্যন্তরীণ নিরীক্ষা শাখা) মো. সেলিম হাওলাদার ২৯/০৫/২০২৩ তারিখে স্বাক্ষরিত আদেশে জানা গেছে।

জানাগেছে, জাল সনদে চাকরি করার অপরাধে নাজিরপুর উপজেলার চাঁদকাঠী আদর্স বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) প্রীয়াংকা হালদারকে ১১ লাখ ৪ হাজার টাকা, নাওটানা বি এম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মনি মন্ডলকে ৫ লাখ ২৫ হাজর টাকা এবং বৈঠাকাটা কলেজের প্রভাষক মোছাম্মাত কহেতুবকে ১ লাখ ৩৫ হাজর ৭৫০ টাকা সরকারি কোষাগারে ফেরৎ দেবার জন্য নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব (আভ্যন্তরীণ নিরীক্ষা শাখা)।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকরা বিদ্যালয়ে যান না। তাই চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি।

অন্যদিকে, এ ব্যাপারে নাজিরপুর মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, বিষয়টি শুনেছি কিন্তু কোন চিঠি পাইনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App