×

সারাদেশ

আলীকদমে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০২:২১ পিএম

আলীকদমে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

আলীকদমে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে বান্দরবানের আলীকদম উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।

বুধবার (৩১ মে) সকাল ১০ ঘটিকার সময় আলীকদম উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আলীকদম এর সহযোগিতায় উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভার পরে র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিশ্ব তামাক মুক্ত দিবসে উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক মানস নন্দীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দীন এমএ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক,উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান,উপজেলা কৃষি কর্মকর্তা পিযুজ রায়,ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার ধর,সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন,৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রোসহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ধূমপান ও তামাক সেবনের কারণে বছরে প্রায় ১২ লাখ মানুষ ৮টি প্রাণঘাতী অসংক্রামক রোগে আক্রান্ত হয়। এরমধ্যে প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষ অকাল পঙ্গুত্বের শিকার হয়। পৃথিবীতে প্রতিবছর তামাকের কারণে প্রায় ৭০ লাখ মানুষ অকালে মারা যায়। এরমধ্যে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে বছরে প্রায় ৯ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।

বক্তারা আরও বলেন, তামাক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সেবন প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ,জনস্বাস্থ্য এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক সেবন দুইই ভয়াবহ ও প্রাণঘাতী নেশা। তামাক সেবনে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, ক্রণিক লাং ডিজিজসহ বিভিন্ন মারাত্মক অসংক্রামক রোগ দেখা দেয় যার পরিনাম মৃত্যু বলে জানান বক্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

গোলাম পরওয়ার বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App