×

সারাদেশ

নওগাঁয় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৩:০৪ পিএম

নওগাঁয় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ-রাজশাহী মহাসড়কে মহাদেবপুরের হাট-চকগৌরী এলাকায় সোমবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। নিহত যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি মোজাফফর জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিল। পথে হাট-চকগৌরী এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর অবস্থায় একজনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপপরিচালক মাহমুদুল হাসান জানান, দুপুর ১টা ১০ মিনিটে আমরা স্থানীয়দের মাধ্যমে দ্রুত খবর পেয়ে ঘটনাস্থল আসি। এসে দেখি সিএনজিটি দুমড়েমুচড়ে পড়ে আছে। পরে একে একে সিএনজির ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, তবে এখনও কারও নাম-পরিচয় জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App