×

সারাদেশ

টিসিবির পণ্যে ভোট বাণিজ্যের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৯:২৭ এএম

টিসিবির পণ্যে ভোট বাণিজ্যের অভিযোগ

রাজশাহী সিটি করপোরেশন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে টিসিবির পণ্য দিয়ে ভোট বাণিজ্যের অভিযোগ উঠেছে। পণ্য বিতরণকালে ইভিএমে কীভাবে তাকে ভোট দিতে হবে তা ভোটারদের তিনি বুঝাচ্ছেন বলেও অভিযোগ। ওই কাউন্সিলর প্রার্থীর নাম নিজাম উল আজীম। তিনি রাসিকের ২১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং এবারের নির্বাচনেও একজন প্রার্থী। তার প্রতীক ঠেলাগাড়ি।

গত শনিবার ২১নং ওয়ার্ডের বেলদারপাড়া সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে টিসিবির পণ্য বিতরণ করা হয়। এ সময় কাউন্সিলর প্রার্থী নিজাম উল আজীমসহ তার অনুসারীরা উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের পণ্য দেয়ার পাশাপাশি ইভিএমে কিভাবে ঠেলাগাড়িতে ভোট দেয়া যাবে তা বোঝাছিলেন। টিসিবির পণ্য বিতরণকারীর দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, গত মাসের পণ্য দেয়া হয়নি। সেই পণ্যগুলো বর্তমানে দেয়া হচ্ছে। পণ্য গ্রহণকারীদের ইভিএমে কিভাবে ভোট দেয়া হয় তা শেখানো হচ্ছে। এভাবে টিসিবির পণ্য দিয়ে ভোট চাওয়া ও ইভিএম দিয়ে কিভাবে ভোট দেয়া হয় তা শেখানো নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন।

ওই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী গোলাম ফারুক (মিষ্টি কুমড়া প্রতীক) বলেন, আমি এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। সুস্পষ্ট আচারণবিধি লঙ্ঘন করছেন নিজাম উল আজীম। টিসিবির পণ্য বিতরণের নামে ভোট চাইছেন তিনি। ইভিএমে তিনি কিভাবে ঠেলাগাড়িতে ভোট দিতে হবে তা শেখাচ্ছেন পণ্য গ্রহণকারীদের। এমনকি অনেককে হুমকি দিচ্ছেন পরবর্তীতে টিসিবির কার্ড দেবেন না মর্মে।

এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী নিজাম উল আজীম বলেন, এগুলো বানোয়াট ও মিথ্যা কথা। আমি আচরণ বিধি লঙ্ঘন করছি না। আপনি মসজিদে খুৎবা বন্ধ করে ভোট ও ক্ষমা চেয়েছেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমি এই ওয়ার্ডের একজন কাউন্সিলর সেই হিসেবে মসজিদে কথা বলতে পারি। আমি কোনো ভোট চাইনি বরং লিটন ভাইয়ের জন্য দোয়া চেয়েছি। আর এলাকায় জন্ডিস বেড়েছে, তাই সবাইকে পানি ফুটিয়ে খেতে বলেছি।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল রায় (সংরক্ষিত ৭) বলেন, একজন প্রার্থী এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা এ বিষয়ের ওপর কাজ করছি। আর রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App