×

সারাদেশ

সরিষাবাড়ীতে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৭:২৯ পিএম

সরিষাবাড়ীতে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে সেলিম মিয়া (২৫) নামে এক ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) ভোর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কোড়ানীপাড়া বেপারী গ্রামে এ ঘটনা ঘটে।

এক সন্তানের জনক সেলিম কোড়ানী পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে ও পেশায় ভ্যান চালক ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে পুঠিয়ারপাড় গ্রামের শান্তি নামের এক মেয়ের সাথে বিয়ে হয় সেলিমের। কাজ না করা নিয়ে মাঝে মাঝে পরিবারে ঝগড়া হতো। এজন্য কিছুদিন আগে সেলিমের স্ত্রী শান্তি বাবার বাড়ি পুঠিয়ারপাড় চলে যান। তারপর থেকে সেলিম বাড়িতে একাই থাকতেন। ২/৩ দিন আগে সেলিম পুঠিয়ারপার তার শশুর বাড়িতে যান। পরে স্ত্রী শান্তিকে কিছুদিন পর নিয়ে আসবে বলে চলে আসেন।

সোমবার রাত ১০ টার দিকে বাড়ির পাশে মোড় থেকে বাড়িতে আসে সেলিম। রাতে খাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান। মঙ্গলবার ভোরে বিছানায় না দেখে খুঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে বাড়ির সামনে ফসলী জমির মাঝে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠায়।

সেলিমের চাচা জামাল উদ্দিন বলেন, প্রায় ৩ বছর আগেও আমার ভাতিজা সেলিম বিয়ে করানোর জন্য পরিবারের সাথে অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। মঙ্গলবার ভোরে বাড়ির সামনে ফসলী জমির মাঝ খানে থাকা জিগার গাছে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী আমাদের খবর দেয়।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয় এলাকাবাসী। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App