×

সারাদেশ

সাতক্ষীরায় এলএসডি মাদক ও হিরোইনসহ সাবেক ইউপি সদস্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৮:৪২ পিএম

সাতক্ষীরায় এলএসডি মাদক ও হিরোইনসহ সাবেক ইউপি সদস্য আটক

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের চার বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদক ও এক কেজি হিরোইনসহ হাসানুজ্জামান নামের এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৬ জুন) ভোরে উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারী হাসানুজ্জামান (৪০ ) কলারোয়া উপজেলার সোাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর পুত্র।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে প্রতিটি ৫০ মিলি গ্রামের চার বোতল এলএসডি মাদক ও এক কেজি হিরোইনসহ চোরকারবারী হাসানুজ্জামানকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত এলএসডি মাদক ও হিরোইনের আনুমাকি বাজার মূল্য প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে কলারোয়া থানায় মদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App