×

সারাদেশ

ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৮:৫৫ পিএম

ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

ছবি: বিভাষ দত্ত

ফরিদপুরের মধুখালীতে স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকল্পের ট্যাবলেটসমুহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট তুলে দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুরাদুজ্জামান মুরাদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সহাসহ প্রমুখ। উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুই দফায় ৪৪১টি ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App