×

সারাদেশ

পঞ্চগড়ে ধর্মীয় সম্প্রীতি প্রশিক্ষণ কর্মশালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১১:০৯ পিএম

পঞ্চগড়ে ধর্মীয় সম্প্রীতি প্রশিক্ষণ কর্মশালা

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ কর্মশালার আয়োজন করে। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. শামীম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। এ সময় তিনি বলেন, সরকার ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সব ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত আন্তঃধর্মীয় সংলাপ, মতবিনিময় সভা ও আলোচনা সভার আয়োজন করে যাচ্ছে। জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশকে ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা নির্বিশেষে সব মানুষের জন্য একটি নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিষয়ে আমাদের সরকার সজাগ রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান বক্তব্য দেন।

ধর্মীয় সম্প্রীতির ওপর জোর দিয়ে বক্তারা বলেন, মানুষ হিসেবে মানুষকে সামাজিকতা, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। গুজব ও অপপ্রচারে কান দিয়ে বিশৃঙ্খলা করা যাবে না। মসজিদ, মন্দিরের মাইক ধর্মীয় বয়ান, প্রার্থনা ছাড়া কোন ধরনের উগ্র ও বিদ্বেষমূলক এবং দাঙ্গা ছড়াতে পারে এমন কাজে ব্যবহার না করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান বক্তারা।

বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের সংবিধানে ‘ধর্মনিরপেক্ষতার’ মূলনীতি লিপিবদ্ধ করেছিলেন। ধর্মনিরপেক্ষতার নীতি বাস্তবায়নে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। বলেন, বিভিন্ন সময় স্বার্থান্বেসী মহল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশকে নস্যাৎ করতে চায়। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশিক্ষক আবু সায়েম প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। প্রশিক্ষণে তিনি দেশে যাতে কোনোভাবেই উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকা- ফিরে না আসে- এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে বলে জানান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মাধ্যমে নিয়মিতভাবে মসজিদের খতিব, ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারা তাদের আলোচনা, বয়ান ও খুতবায় মানুষকে মাদক, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, ভিন্ন ধর্মের প্রতি অবমাননাকর বক্তব্য প্রদান, সন্ত্রাস-জঙ্গিবাদসহ নানাবিধ সামাজিক সমস্যার কুফল বিষয়ে জনগণকে সচেতন করে বক্তব্য রাখছেন। দেশে বেশিরভাগ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট মসজিদগুলো শিগগিরই চালু হবে। এসব মসজিদের প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের প্রান্তিক পর্যায়ের খতিব, ইমাম ও ধর্মীয় আলোচকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া গেলে অনেক সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App