×

সারাদেশ

নৌকার পক্ষে প্রচারণায় প্রবাসীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১১:০৫ এএম

নৌকার পক্ষে প্রচারণায় প্রবাসীরা

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন প্রবাসীরা। গতকাল মঙ্গলবার ও গত সোমবার দিনভর তারা সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য ভোটারদের কাছে ভোট চান। নগরীর উপশহর ও জালালাবাদ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

প্রচারণায় প্রবাসী আওয়ামী লীগ নেতারা বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন ভালো মানুষ। দীর্ঘদিন তার সঙ্গে আমরা রাজনীতি করে তাকে কাছে থেকে দেখেছি। তিনি সব সময় দেশের সাধারণ মানুষের কথা ভাবেন।

তাকে মেয়র নির্বাচিত করলে সিলেটের অভূতপূর্ব উন্নয়ন হবে। দিনভর গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন- যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, প্রচার সম্পাদক আয়াস আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি রুমান আহমদ, শেখ শহিদ, মতছির চৌধুরী জনি, রুহুল আমিন চৌধুরী, ফখরুল কামাল জুয়েল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App