×

সারাদেশ

চৌদ্দগ্রামে গাড়ি চাপায় গার্মেন্টস কর্মী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১২:২৮ পিএম

চৌদ্দগ্রামে গাড়ি চাপায় গার্মেন্টস কর্মী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ি চাপায় ফারুক হোসেন(২৫) নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৯ জুন) সকালে মহাসড়কের উপজেলার নালঘর রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় দক্ষিন শ্রীপুর গ্রামের নিয়াজ মন্ডলের ছেলে। সে উপজেলার ছুপুয়া আমির শার্ট গার্মেন্টস চাকরি করেন। মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সকালে ফারুক প্রতিদিনের মতো মহাসড়কের পাশ দিয়ে তার কর্মস্থল আমির শার্ট গার্মেন্টসে যাচ্ছিল। পথিমধ্যে পিছন থেকে আসা অজ্ঞাত গাড়ি চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরো বলেন, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App