×

সারাদেশ

দেবিদ্বারে নৌকার মাঝি সাইফুল ইসলাম শামীম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১২:০০ এএম

দেবিদ্বারে নৌকার মাঝি সাইফুল ইসলাম শামীম
দেবিদ্বারে নৌকার মাঝি সাইফুল ইসলাম শামীম

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে কুমিল্লার দেবিদ্বারে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন প্রভাষক সাইফুল ইসলাম শামীম।

শুক্রবার ( ৯ জুন) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত দলীয় সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। সাইফুল ইসলাম শামীম ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

এদিকে, এ খবর এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ শত শত মানুষ বাঁধভাঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় পৌর এলাকার বিভিন্ন স্থানে সাইফুল ইসলাম শামীমের পক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম শামীম বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। আমি তার আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করবো। নেত্রীর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আশা করি আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় কর্মী-সমর্থকবৃন্দ নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App