×

সারাদেশ

মেহেরপুরে আবাসিক হোটেলে অটোচালকের গলাকাটা মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৮:৫৪ পিএম

মেহেরপুরে আবাসিক হোটেলে অটোচালকের গলাকাটা মরদেহ

মেহেরপুর শহরের হোটেল ইজাজ প্লাজা নামের একটি আবাসিক থেকে আব্দুর রহমান (৩৮) নামের এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১১ জুন) বিকাল পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হোটেল মালিক ঝন্টু মিয়াকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত আব্দুর রহমান সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গত ৯ জুন থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিল। তার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি। হোটেলের একটি কক্ষ থেকে বিকট গন্ধ বের হলে রবিবার বিকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে সদর থানা ও গোয়েন্দা পুলিশের টিম এসে ওই কক্ষ থেকে নিখোঁজ অটো চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। তার হাত-পা বাঁধা ছিল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হোটেল মালিক ঝন্টু মিয়াকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নিহতের ছোট ভাই মিজানুর রহমান বলেন, গত শুক্রবার বিকেল তিনটার দিকে কে বা কারা আব্দুর রহমানকে ফোন দেয়। তারপর সে ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে বেরিয়ে পড়ে। তারপর থেকে সে আর বাড়ি ফেরিনি। পরদিন সদর থানায় তার নিখোঁজের একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App