×

সারাদেশ

অষ্টগ্রামে ১০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৩:৩৫ পিএম

অষ্টগ্রামে ১০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই
অষ্টগ্রামে ১০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই
কিশোরগঞ্জে অষ্টগ্রামে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি হলো- ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামের মৃত মান্নান ভূইয়ার ছেলে মোঃ ইউনুছ মিয়া (৫৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট এলাকার মো: আবু জাফর মুন্সির ছেলে মোঃ তুহিন মুন্সি (২৪)। সোমবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইকুরদিয়া খেয়াঘাট থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম উপজেলার ইকুরদিয়া খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করে অষ্টগ্রাম থানা পুলিশ। পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই মাদক কারবারি পরস্পরের যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত অঞ্চল থেকে গাঁজা সহ অন্যান্য মাদকদ্রব্য এনে কিশোরগঞ্জ জেলা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত বিক্রির কথা স্বীকার করে। এ ঘটনায় আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

বিদেশে থাকা ৪২ ঋণখেলাপির সম্পদ উদ্ধারে ৮ সংস্থা

বিদেশে থাকা ৪২ ঋণখেলাপির সম্পদ উদ্ধারে ৮ সংস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App