×

সারাদেশ

ভুলতা গাউছিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত চার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৩:২২ পিএম

ভুলতা গাউছিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত চার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন আহত হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ভুলতা গাউছিয়া আউখাবর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, তারা ওয়েল্ডিং কারখানায় কর্মচারী তরিকুল ইসলাম (২৩), মাহিম শেখ (১৯), মো. রাসেল (৩০) ও শামীম গাজী (৪০)।

কারখানাটির কর্মচারী মো হাবিবুর রহমান জানান, কারখানাটির পাশেই গোডাউনের জন্য নতুন করে একটি ঘর তৈরির কাজ করছিলেন তারা। সকালে স্টিলের পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরনের মইয়ে (স্ক্যাফোল্ডিং) দাড়িয়ে ওয়েল্ডিং করছিলেন। ওই ৪ কর্মচারী ধরে সেই মই এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় ওয়েল্ডিং করার বিদ্যুতের তার সেইটার সাথে আটকে ছিড়ে মইটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ওই মইটি ধরে থাকা ওই ৪ জন বিদ্যুৎস্পৃষ্টে ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তাদের কারোর অবস্থায়ই আশঙ্কাজনক না। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App