×

সারাদেশ

সিলেট সিটি নির্বাচনে যুবলীগের ব্যাপক গণসংযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১১:০৭ পিএম

সিলেট সিটি নির্বাচনে যুবলীগের ব্যাপক গণসংযোগ
সিলেট সিটি কর্পোরেশেন নির্বাচনের শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণায় চালিয়েছে বাংলাদেশে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (১৯ জুন) বৃষ্টিতে ভিজেও দিনব্যাপী নৌকার পক্ষে গণসংযোগে ব্যস্ত ছিলেন সিলেট মহানগর যুবলীগের একাধিক টিম। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাশাপাশি যুবলীগও সকাল থেকে মধ্যরাত অব্দি ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়েছেন। কেন্দ্রীয় যুবলীগ নেতা, স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে একেক টিম একেক এলাকায় যাচ্ছেন, সরকারের উন্নয়ন অর্জন জনগণের কাছে তুলে ধরছেন। ভোটের প্রচারণা নিয়ে জানতে চাইলে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, গত ১৪ বছরের আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নকে মানুষ খুব বড় করে দেখছে। এই সময়ে সিলেট নগরীর ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে তাই যখন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, তার খুবই ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে। আশা করি বিপুল ভোটে নৌকার বিজয় আসবে। এদিকে, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীকে নির্বাচন পরিচালনা টিমের টিম লিডার ও আহ্বায়ক, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত যুগ্ম-আহ্বায়ক, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এম শাহাদাত হোসেন তসলিম যুগ্ম-আহ্বায়ক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবিরকে সদস্য সচিব করে নির্বাচনি পরিচালনা টিম কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া টিমের অন্য সদস্যরা হলেন-যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া শেখ সাগর, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. আবদুল হাই, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, কার্যনির্বাহী সদস্য অ্যাড. আব্দুর রকিব মন্টু, কার্যনির্বাহী সদস্য গাজী মো. শাহেদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমেদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক. মুশফিক জায়গীরদার ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক. মো. শামীম আহমেদকে সমন্বয়ক করে সমন্বয়ক টিমের সদস্যরা নৌকার জয় দেখতে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App