×

সারাদেশ

অনিয়ম হলেই নির্বাচন বর্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০১:১২ এএম

অনিয়ম হলেই নির্বাচন বর্জন

সাইফুল ইসলাম স্বপন। ফাইল ছবি

রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। ভোরের কাগজের সঙ্গে একান্ত আলাপকালে তিনি বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই নির্বাচন নিয়ে আমরা টোটালি আশাবাদী নই। কেননা, কীভাবে ইভিএমে ভোট দিতে হয়, সেটি নিয়ে এখানে কোনো কাজই হয়নি। ভোটাররা একদমই বোঝে না- কীভাবে ইভিএমে ভোট দিতে হয়। নির্বাচন কমিশনকে (ইসি) বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি।

পাশাপাশি প্রচারণায় গেলে জনগণ বলছে, কীসের ভোট চাইতে আসছেন? ভোট তো হয়ে গেছে। ফলাফল রেডি, নির্বাচনের দিন শুধু ঘোষণা দেয়া হবে।

এই যদি হয় পরিস্থিতি, তাহলে এই প্রহসনের নির্বাচন বর্জন করা ছাড়া কোনো উপায় থাকে? তবুও ভোটের দিনের পরিবেশ দেখার অপেক্ষায় আছি। কারণ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে আমি নিশ্চিত বিজয়ী হব। আর যদি ভোটকেন্দ্রে অনিয়ম দেখি, আমি ভোট বর্জন করতে বাধ্য হব।

এক প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম স্বপন আরো বলেন, ইসি স্পষ্ট করে বলে দিয়েছে প্রচারণায় ১৫ লাখ টাকার বেশি খরচ করা যাবে না। অথচ নৌকার প্রার্থী কোটি কোটি টাকা ওড়াচ্ছে। গত ৭ জুন রাজশাহী মেডিকেলের অডিটোরিয়ামে নির্বাচনে যারা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবে, তাদের নিয়ে গোপন বৈঠক করেছে। এরপর আর কী আশা করতে পারি। কোথাও অভিযোগ দিয়েও লাভ হচ্ছে না। এখন জনগণই ভরসা। তাদের দিকে তাকিয়ে থাকব। তবে, এই সাজানো নির্বাচন আমাদের না করাই ভালো ছিল।

তিনি বলেন, রাজশাহীতে ২০ শতাংশ জাতীয় পার্টির সমর্থক আছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আমাকে একতরফা ভোট দেবে। যদি ৫০ শতাংশ ভোট পড়ে আমি জয়ের আশা রাখি।

মিছিল-মিটিং প্রচার প্রচারণা কেন করেননি? জানতে চাইলে তিনি বলেন, আমার সমর্থকদের যদি দেখিয়ে দিই, ওরা (নৌকার প্রার্থী) রাতের আঁধারে ভোট কিনে ফেলত। কৌশলের অংশ হিসেবে বেশি মিছিল মিটিং করিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App