×

সারাদেশ

আলফাডাঙ্গায় পাট চাষিদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ১১:৪৪ এএম

আলফাডাঙ্গায় পাট চাষিদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

ছবি: ভোরের কাগজ

আলফাডাঙ্গায় পাট চাষিদের মাঝে বিনামূল্যে সার বিতরণ
আলফাডাঙ্গায় পাট চাষিদের মাঝে বিনামূল্যে সার বিতরণ
আলফাডাঙ্গায় পাট চাষিদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাট চাষিদের উন্নত প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে তাদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল ১০টায় দিকে উপজেলা পরিষদ চত্বরে চাষিদের মাঝে বিনামূল্যে এ রাসায়নিক সার বিতরণের আয়োজন করে উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তর।

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা তালিকাভুক্ত পাট চাষিদের মাঝে বিনামূল্যে এ রাসায়নিক সার দেওয়া হয়েছে।

পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এ স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।

এ সময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফুল আমিন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজওয়ান ইসলাম, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু ও সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজওয়ান ইসলাম ভোরের কাগজকে জানান, আলফাডাঙ্গা উপজেলার ২ হাজার ৫৮৫ জন পাট চাষীদের মাঝে রাসায়নিক সার পর্যায়ক্রমে দেওয়া হবে।

প্রত্যেক পাট চাষিদের মাঝে ইউরিয়া সার ৫ কেজি, টিএসপি ২ কেজি ও এমওপি আড়াই কেজি পাবে বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ

গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ

সংস্কার কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্কার কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App