×

সারাদেশ

মধ্যপাড়া খনিতে ক্রাসিং মেশিনে পড়ে শ্রমিক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৪:১৩ পিএম

মধ্যপাড়া খনিতে ক্রাসিং মেশিনে পড়ে শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে ক্রাসিং মেশিনে (পাথর ভাঙা মেশিন) পড়ে মো. হাবিবুল ইসলাম (৩৫) নামে এক খনি শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবিবুল ইসলাম খনি পার্শ্ববর্তী খাগড়াবন্দ শাহপাড়া গ্রামের মো. মাহফুজুর রহমানের ছেলে। খনির উৎপাদন ঠিকাদার জিটিসির অধীনে খনির কনভেয়ার বেল্টের ক্রাসিং পয়েন্টে কর্মরত ছিলেন তিনি।

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর মো. হারুনুর রশিদ জানান, হাবিবুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খনির কনভেয়ার বেল্টের ক্রাসিং মেশিনে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মোহাম্মদ ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাবিবুলের চাচা হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিন শাহ্ জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হাবিবুল ইসলামের মরদেহ দাফন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App