×

সারাদেশ

পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৭:০০ পিএম

পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আবু বক্করের ভাই আবু কালাম (৬৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) দুপুরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ও আহত আবু কালাম পলাশবাড়ি ইউনিয়নের ধোবাকল পাইকারপাড়া গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে।

দীর্ঘদিন ধরে ধোবাকল পাইকারপাড়া গ্রামের হেজাব উদ্দিনের ছেলে হাদিকুল ইসলামের সঙ্গে আবু বক্কর সিদ্দিকের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে আবু বক্কর সিদ্দিকসহ তার পরিবারের লোকজন ওই জমিতে যায়। এ খবর জানতে পেরে দুপুর ১২টার দিকে হাদিকুলের নেতৃত্বে মহিবুল, মিলনসহ ৭-৮ জন গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলেই নিহত হন এবং আবু কালাম গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবু কালামের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ, হাত দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ

ভেনেজুয়েলায় ভূমিকম্প ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ, হাত দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘ডিপফেক’ অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘ডিপফেক’ অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, হকারদের মালামাল জব্দ

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, হকারদের মালামাল জব্দ

সাবেক এমপি নূর মোহাম্মদ আটক

সাবেক এমপি নূর মোহাম্মদ আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App