×

সারাদেশ

মোরেলগঞ্জে আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১০:৪৩ পিএম

মোরেলগঞ্জে আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: ভোরের কাগজ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) বিকেল চারটায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্তরে এসে শেষ হয়। এর আগে নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডবোকেট আমিরুল আলম মিলন।

পরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App