×

সারাদেশ

পাকিস্তানের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১১:৪৪ পিএম

পাকিস্তানের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে

ছবি: ভোরের কাগজ

পাকিস্তানের প্রেতাত্মারা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করছেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলার রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আ'লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জামায়াত ও বিএনপি বিদেশি শক্তির মাধ্যমে বাংলাদেশের উপর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্রকে মোকাবেলার মাধ্যমে ২০২৪ সালে সরকার গঠন করাই হলো আমাদের অঙ্গিকার।

আবুল কালাম আজাদ বলেন, গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাঙালি জাতির স্বতন্ত্র জাতি-রাষ্ট্র ও আত্মপরিচয় প্রতিষ্ঠার সুমহান ঐতিহ্যের প্রতীক।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন সিকদারের (বুলু) সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, ১১ নং রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকার, ১৫ নং বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ৯ নং গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, ৬ নং ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কেএম কামরুজ্জামান মাসুদ, ১২ নং ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App