×

সারাদেশ

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ১০:১৪ পিএম

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড
পবিত্র ঈদুল আজহার আগে গত ছয় দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে দুই লাখ ২৪ হাজার ৭৬০টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের তথ্যমতে, সেতুর পূর্ব ও পশ্চিমে মোট টোল আদায় হয়েছে ১৭ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা। সেতু কর্তৃপক্ষ আরও বলছে, এবার সর্বশেষ মঙ্গলবার (২৭ জুন) সেতুতে টোল আদায়ে রেকর্ড হয়। বুধবার (২৭ জুন) বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ওইদিন তিন কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হ‌য়, যা বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে বিগত রেকর্ডকে টপকে যায়। এরআগে, গত বছরের ৭ জুলাই সেতুতে সর্বোচ্চ তিন কো‌টি ৩৪ লাখ সাত হাজার ৭০০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছিল। একইসঙ্গে এবার ঈদে মোটরসাইকেল পারাপারেও রেকর্ড সৃষ্টি হয়েছে। একদিনে সেতুতে মোটরসাইকেল পারাপার হয়েছে ১৪ হাজার ১২৩টি। এছাড়া গত ঈদের তুলনায় এবারের ঈদুল আজহায় প্রায় দ্বিগুণ পরিবহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। সেতু কর্তৃপক্ষের হিসাত মতে, এবারের ঈদে পূর্ব টোল প্লাজা অতিক্রম করে উত্তরবঙ্গের দিকে গেছে এক লাখ ৩৪ হাজার ১১০টি পরিবহন। এতে সেতুর পূর্বপাড়ে টোল আদায় হয় ৯ কোটি ৭২ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। এছাড়া সেতুর পশ্চিম টোলপ্লাজা অতিক্রম করে ঢাকার দিকে গিয়েছে ৯০ হাজার ৬৫০টি পরিবহন। এতে সেতুর পশ্চিম পাড়ে টোল আদায় হয়েছে সাত কোটি ৯৯ লাখ ২৬ হাজার ৫০ টাকা। অন্যদিকে ঈদুল ফিতরের আগের চার দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে এক লাখ ৩১ হাজার ১৭০টি পরিবহন পারাপার হয়। পারাপার হওয়া এসব পরিবহন থেকে টোল আদায় হয়েছিল ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App