×

সারাদেশ

ফেনীতে ইভটিজারদের ছুরিকাঘাতে যুবক খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ১২:২৭ পিএম

ফেনীতে ইভটিজারদের ছুরিকাঘাতে যুবক খুন

ফাইল ছবি

ফেনীর ছাগলনাইয়াতে ছোট বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে রবিউল হক সায়েদ (১৭) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শুভপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সায়েদের বাড়ি শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রবিউল হক সায়েদ তার ছোট বোনসহ পরিবারের সদস্যদের নিয়ে ঈদের পরেরদিন শুক্রবার বিকালে শুভপুর ইউনিয়নের শমসের গাজী দিঘী এলাকায় বেড়াতে যান। সেখানে আগে থেকে অবস্থান করা কয়েক বখাটে সায়েদের ছোট বোনকে উত্যক্ত করে। সায়েদ তখন প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটেরা। এনিয়ে সেখানে তুমুল তর্কাতর্কি হয় সায়েদের সঙ্গে। সেখান থেকে ফিরে শুভপুরের ২নং ওয়ার্ড ইউপি মেম্বার ফজলুর রহমান সজীবের কাছে বিচার দেন সায়েদ। ইউপি মেম্বার উভয়পক্ষকে সন্ধ্যায় তার কার্যালয়ে আসতে বলেন। ডাক পেয়ে আগে আসেন চম্পকনগর গ্রামের অভিযুক্ত যুবকরা।

সায়েদ ইউপি মেম্বরের কার্যালয়ের আসামাত্রই আবার তার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে যায় বখাটেরা। ওই সময় এক বখাটে সায়েদের বুকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ হামলাকারীসহ দশজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বাড়ি শুভপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামে।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী যুবকসহ ১০জনকে আইনের আওতায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App