×

সারাদেশ

কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ সমুচিত নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৫:১৭ পিএম

কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ সমুচিত নয়

ছবি: ভোরের কাগজ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শাসমুল হক টুকু বলেছেন, বিশ্বের মোড়লরা একেকটি দেশকে একেকভাবে বিবেচনা করে কথা বলে। একটি দেশের নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা সংবিধান সম্মতভাবেই চলে। এক্ষেত্রে কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা সমুচিত নয়। আগামি নির্বাচন সংবিধানিকভাবেই হবে। নির্বাচনে বাধাগ্রস্থ হওয়ার কোন সুযোগ নেই। নির্বাচন কমিশন স্বাধীন তাই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। আগামি জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (০১ জুলাই) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণী জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমাদের চাপের বিষয়ে এসব কথা বলেন অ্যাড, শামসুল হক টুকু।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষে সংবিধান সম্মতভাবেই একটি জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় ব্যবস্থাপনা করবে আর সাধারণ মানুষ ভোট দিয়ে একটি নতুন সরকার গঠনের সুযোগ দেবে। যা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচনে সব দল অংশ গ্রহণ করবে। কারণ রাজনৈতিক দল গঠন করা হয় একটি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। প্রতিটি দলের রাজনৈতিক দলের ইচ্ছে থাকে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জণগনের কল্যাণে কাজ করবে। তাই সব দল নির্বাচনে অংশ গ্রহণ করবে এটাই ডেপুটি স্পিকার হিসেবে আমার প্রত্যাশা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল আলম টুকুকে গার্ড অব অনার দেয় পুলিশের একটি চৌকস দল। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম ও পুলিশ সুপার রাফিউল আলম।

বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর- ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও ওই বিদ্যলয় পরিচাললনা পর্যদ সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দীকা সেতু।

অনুষ্ঠানে সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবীণ প্রবীন ছাত্রছাত্রীসহ শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App