×

সারাদেশ

সিলেটের 'সাদা পাথরে' পর্যটক নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৯:৪৬ পিএম

সিলেটের 'সাদা পাথরে' পর্যটক নিখোঁজ

ইংল্যান্ডের আশার প্রতীক ১৫৫ রানের ইনিংস খেলা বেন স্টোকসকে সাজঘরে ফিরিয়ে জস হ্যাজলউডের উল্লাস। ছবি: ইন্টারনেট

সিলেটের 'সাদা পাথরে' পর্যটক নিখোঁজ
সিলেটের কোম্পানীগঞ্জে ঘুরতে এসে নদীতে সাঁতার কাটাতে গিয়ে আব্দুস ছালাম (২৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার মৃত আবুল কালামের ছেলে। রবিবার (২ জুলাই) উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোঁজ ব্যক্তির সঙ্গে বেড়াতে আসা মোঃ সাজ্জাদ হোসেন জানান, ঢাকার মিরপুর থেকে ছয়জন সাদা পাথর বেড়াতে আসেন। সেখানে তাঁরা সবাই নদীতে গোসল করতে নামেন। এসময় তাঁরা দুজন নদী সাঁতরে পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে ছালাম নিখোঁজ হন। রবিবার সন্ধ্যা ৬টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন-কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি বলেন, ফায়ার সার্ভিসকে নিয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ করছে। তবে এখনো তাঁকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App