×

সারাদেশ

মাগুরার শালিখায় বিদেশী অস্ত্রসহ তিন যুবক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৪:১০ পিএম

মাগুরার শালিখায় বিদেশী অস্ত্রসহ তিন যুবক আটক

ছবি: সংগৃহীত

মাগুরার শালিখা উপজেলা হরিশপুর পশ্চিম পাড়া গ্রামের খেয়া ঘাট এলাকা থেকে আজ ৩ জুলাই সোমাবার দুপুর ১২টার দিকে বিদেশী পিস্তল সহ তিন যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটককৃতরা হলেন, মো ইয়াসির আরাফাত (১৯) জিসান মোল্ল্যা (১৯) মাহিম খান মিরাজ (১৮) কে আটক করা হয়।

আটককৃত ইয়াসির অরাফাত যশোর জেলার বাঘার পাড়া উপজেলার খানপুর গ্রামের মো: শাহিনুর রহমান ও সাইফুল মোল্ল্যার ছেলে। অপর অটককৃত যুবক মাহিম ও পাঠান পাইক পাড়া গ্রামের মহব্বত আলী খানের ছেলে।

স্থায়ীরা জানান, হরিশপুর খেয়া ঘাটের পাশে একটি নির্জন বাগানে বসে ওই তিন যুবক মাদক সেবন করছিল। ওই সময় স্থানীয় লোকজন মুঠোফোনে শালিখা থানায় পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে আটক করে। পরে ইয়াসির আরাফাতের শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।

শালিখা থানার অফিসার ইনচার্জ মো: মোশারাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাকিবুল হাসান ফোর্স নিয়ে হরিশপুর খেয়া ঘাট এলাকা থেকে একটি বিদেশী অস্ত্র, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তিন যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে শালিখা থানায় অস্ত্র আইন মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App