×

সারাদেশ

স্বাস্থ্য সেবাকে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৭:৪০ পিএম

স্বাস্থ্য সেবাকে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়োয় পৌঁছে দিয়েছেন। তিনি কমিউনিটি ক্লিনিক চালুর মাধ্যমে সাধারণ মানুষের সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করেছেন। জনগণকে স্বাস্থ্য সচেতন হয়ে সরকারী সেবা গ্রহণ করতে হবে। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, এমপির জন্মদিন উপলক্ষে সোমবার (৩ জুলাই) পাবনার সাঁথিয়া চক্ষু হাসপাতালে পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো) ও এসিস্ট্যান্ট ফর সোশ্যাল নেটওয়ার্কিং এন্ড একটিভিটিজ (আশনা) এর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাঁথিয়ার শহীদ শেখ রাসেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আয়োজিত মরহুম অধ্যাপিকা লুৎফুন্নেছা বেগম স্মৃতি দাবা প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠানে অংশ নেন শামসুল হক টুকু। বিকালে সাঁথিয়ায় আয়োজিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন তিনি। যশোর জেলা মহিলা ফুটবল একাদশ ও টাঙ্গাইল জেলা মহিলা ফুটবল একাদশের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এসময় অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান ও সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App