×

সারাদেশ

চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ১০:৫৩ এএম

চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মিনারুল ইসলাম (১৫) ও সাকিব হোসেন (১৮) এর দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিনাজপুর- রংপুর হাইওয়ের ভুষিরবন্দর বাজার এলাকায় আত্রাই নদীর ব্রীজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চিরিরবন্দরের তেঁতুলিয়া থেকে বিয়ের দাওয়াত খেয়ে দুই ভাই মোটরসাইকেল যোগে তাদের নিজ বাড়ি বীরগাঁও যাওয়ার পথে আত্রাই নদীর ব্রীজের সামনে এসে পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়।

নিহত মিনারুল ইসলাম সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের দাইবুল্লা শাহ্ পাড়ার আনিসুর রহমানের পূত্র ও অপর একজন সাকিব হোসেন তার আপন চাচাতো ভাই পল্লী চিকিৎসক মোকসেদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App