×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে সাব মাঝি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০২:০৪ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে সাব মাঝি নিহত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাব মাঝি এবাদুল্লাহ (৩৫) কে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উখিয়ার কুতুপালংয়ের ওয়ান ওয়েস্ট ক্যাম্পের এ/৯ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এবাদুল্লাহ ওই ব্লকের লাল মোহাম্মদের পুত্র।

জানা যায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমার সরকার কর্তৃক তাদের ওপর চালানো নির্যাতনের তথ্য সংগ্রহ করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ জুলাই) আদালতের প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্পে তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় ক্যাম্পের একটি ব্লকের সাব মাঝি এবাদুল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন

কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার

হাসনাত আবদুল্লাহ কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App