×

সারাদেশ

দেশ ও জনগণের সেবায় আ.লীগই পাশে থাকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৮:৪৬ পিএম

দেশ ও জনগণের সেবায় আ.লীগই পাশে থাকে
দেশ ও জনগণের সেবায় আ.লীগই পাশে থাকে
দেশ ও জনগণের সেবায় আ.লীগই পাশে থাকে

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দেশের উন্নয়ন সংগ্রাম ও জনগণের সেবায় আওয়ামী লীগ সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরাই মানুষের পাশে থাকে। আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। বিএনপি যা স্বপ্নেও কল্পনা করতে পারেনি, শেখ হাসিনা সরকার তা বাস্তবে বাস্তবায়ন করে দেখিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী নানা পরিকল্পনার সুফল এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। দেশে দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

শনিবার (৮ জুলাই) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি ঘোড়ার মোড় এলাকায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির তথ্য তুলে ধরে সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে এসব কথা বলেন এমপি মুরাদ হাসান।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রহিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক এম এ জলিল রতন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমত আলী, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান লতিফসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App