×

সারাদেশ

যশোরে সড়ক দুর্ঘটনায় বাসচালকের আত্মসমর্পণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ১০:৪০ এএম

যশোরে সড়ক দুর্ঘটনায় বাসচালকের আত্মসমর্পণ

ছবি: সংগৃহীত

যশোরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় বাসচালক মিজানুর রহমান (৪০) আত্মসমর্পণ করেছেন।

শনিবার রাতে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যস্থতায় তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় আত্মসমর্পণ করেন।

তিনি বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়ার নজরুল শেখের ছেলে এবং যশোর-মাগুরা রুটের রয়েল পরিবহনের বাসচালক। যশোর কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলার হোসাইন জানান, ঘটনার পরে ঘাতক রয়েল পরিবহনের বাসটি জব্দ করা হয়। একই সঙ্গে বাসের চালককে আটকের চেষ্টা করি। যশোরের পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চালককে পুলিশের কাছে হস্তান্তর করেন। আমরা এই দুর্ঘটনা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছি। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

বাসচালক মিজানুর রহমান বলেন, হঠাৎ করেই ইজিবাইকটি আমার গাড়ির সামনে চলে আসে। দ্রুত ব্রেক করলে গাড়ির পাতি (ব্রেকার মেশিন) ভেঙে যায়। ফলে বাসটি নিয়ন্ত্রণে রাখা না যাওয়ায় ইজিবাইকে ধাক্কা লাগে। দুর্ঘটনার পরে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ এলাকাবাসী আমাকে আটক করে রাখে। পরে ৫০ হাজার টাকা দিলে ছেড়ে দেবে এমন প্রতিশ্রুতিতে রাজি হয়ে পালিয়ে যাই। ঘটনার পর থেকে আমি যশোরসহ বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলাম। এই ঘটনায় আমি অনুতপ্ত ও ক্ষমা চাচ্ছি।

আত্মসমর্পণকালে উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি সরোয়ার হোসেন, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু প্রমুখ।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার তেঁতুলতলা বাজারে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, আসামি গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, আসামি গ্রেপ্তার

বদলির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় শিক্ষকরা

বদলির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় শিক্ষকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App